Main Menu

দিরাইয়ে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার বুরহানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসত পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে বুরহানপুর গ্রামে সিলেট এমসি কলেজ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নেভানোর প্রাণপণ প্রচেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এরমধ্যেই পুড়ে ছাই হয়ে যায় চার পরিবারের স্বপ্ন। চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলপিজি গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে জানিয়ে দিরাই ফায়ার সার্ভিস ইনচার্জ মুছা ভুইয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পার্শ্ববর্তী বসতভিটার কয়েকটি ঘর রক্ষা সম্ভব হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৩০/৪৫ লক্ষ টাকার মত হবে বলে তিনি জানান।’

অগ্নিকাণ্ডে প্রবীণ শিক্ষক আব্দুর রহমান, নজরুল ইসলাম ও বশির মিয়ার ছেলে মফিজুর মিয়া, ইকবাল মিয়াসহ ৪টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, ৩৫০ মন ধানসহ ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

Share





Related News

Comments are Closed