Main Menu

ওসমানীনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মছব্বির (৬৫)।

দুই সন্তানের জনক নিহত আব্দুল মছব্বির উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্ধা।

জানা যায়, বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় তার বাড়ির নিকটস্থ হাওরে গৃহপালিত একটি ভেড়া আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও বাড়ির আশ পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের দাফন কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিপংকর দেব শিবু।

Share





Related News

Comments are Closed