Main Menu

সুনামগঞ্জে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের বাস ধর্মঘট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে বৃহস্পতিবার (৪ মে) থেকে শ্রমিকদের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ মে) জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

জানা গেছে, পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে আগামী ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

সুজাউল কবির জানান, আমরা যে দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলাম, সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনা শেষে, আমাদের দাবির প্রতি পুলিশ একাত্মতা পোষণ করেছেন।এ কারণে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

Share





Related News

Comments are Closed