সিলেটে যুবদল-ছাত্রদলের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তারে যুবদলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদল ও ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে আটক ৮ যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
বুধবার (৩ মে) এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবীতে নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালিয়ে মহানগর যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেনসহ ৮জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে দেশব্যাপী বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনে পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। পুলিশের এমন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কর্মকান্ডে আমরা ক্ষুব্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সরকারের দলীয় লাঠিয়াল বাহিনীর নগ্ন ভুমিকা থেকে সরে আসার আহবান জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed