হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাতপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারও এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি প্রধান তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার গাড়ির সঙ্গে দলটির অনেক নেতাকর্মী ছিল। বিকেল ৩টার দিকে বাসা থেকে খালেদা জিয়ার বের হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর বের হন তিনি।
হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে খালেদা জিয়ার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, ইশরাক হোসেন।
গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া।
বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপি প্রধানকে সাময়িক মুক্তি দেয় সরকার। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed