Main Menu

বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা তানজিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে দুজন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিল। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগনে সোহান মারা যান।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক জানান, বুধবার সকালে এ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের নিচ থেকে দু’জনের মরদেহ বের করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও স্টাফরা পালিয়ে যান।

Share





Related News

Comments are Closed