সুনামগঞ্জে মাদক ব্যবসায়ী বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ব্যবসায়ীর হাতে বন্ধু তাজুদ আলী (৪০) নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজারে মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অপর ব্যবসায়ী বন্ধু সোহেল মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে স্ট্রেপিং করে।
তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত তাজুদ আলী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী আহমদ নগর গ্রামের মৃত আগন আলীর ছেলে।
এদিকে ঘাতক সোহেল মিয়া (৩২)কে আহত অবস্হায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
ঘাতক সোহেল একই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওরা দুজন একে অপরের বন্ধু এবং দুজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাঁজার ব্যবসা করতেন। সোহেলের ভগ্নিপতি লক্ষীপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সাথে মূলত ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার রাতে মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কাটাখালী বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল, সেলিম ও জুয়েল তাদের হাতে থাকা ডেগার দিয়ে বন্ধু তাজুদের পেটসহ বিভিন্নস্হানে আঘাত করে অধিক রক্ত ক্ষরনের পর হাসহাপালে তার মৃত্যু হয়। সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সোহেল হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার অফিসার ইনচার্জ ( ওসি) দেব দুলাল ধর নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed