কার্বাইড মেশানো সোয়া ৪ হাজার কেজি আম জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৪ হাজার ২৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বাঁকাল এলাকায় জব্দ করা আমগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি জানান, সোমবার (২৪ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কার্বাইড মেশানো আম ঢাকায় পাঠানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আমগুলো জব্দ করেন। পরে প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ঘটনাস্থলে পরিদর্শন শেষে আমে কার্বাইড মেশানোর সত্যতা পেয়ে আমগুলো জব্দ করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
তিনি বলেন, যেহেতু মালিককে পাওয়া যায়নি সেহেতু জরিমানা করাও সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো ২১৩ ক্যারেটে থাকা ৪ হাজার ২৬০ কেজি আম আইন অনুযায়ী বিনষ্ট করা হয়।
এনডিসি আরও জানান, নির্ধারিত সময়ের পূর্বে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিকেল মিশিয়ে অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed