Main Menu

সিলেট-২ আসনে কঠোর অবস্থানে বিএনপি, দুটানায় আ.লীগ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ২ আসনে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে আলোচনায় আছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। এ আসনে বিএনপি তাদের অবস্থান ধরে রাখলেও পিছিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলে উপদলে বিভক্ত হয়ে দু উপজেলায় আওয়ামী লীগ তাদের মাঠের কর্মীদের ধরে রাখতে পারেনি।

Manual4 Ad Code

কয়েকজন মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও কার্যত প্রার্থী সংকটে রয়েছে ক্ষমতাসীন দলটি। মহাজোট নিয়ে আলোচনার কারণে কর্মীদের মধ্যেই দিন দিন কমে যাচ্ছে উদ্যম। নিজেদের দলীয় কাউকে প্রার্থী হিসেবে চাইছেন অনেক নেতা-কর্মী।

সর্বশেষ নির্বাচনে এ আসনে তিন চৌধুরীর মনোনয়ন দ্বন্দ্বে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোটের। তাঁরা হলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারান মহাজোটের ইয়াহ্ইয়া চৌধুরী। তাঁর পরাজয়ে টানা দুবারের দখলীয় আসন হারাতে হয়েছে মহাজোটকে।

Manual6 Ad Code

বর্তমানে আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় সভাপতির নির্দেশে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য কাজ করছেন। ফলে এবার কপাল খুলতে পারে শফিকুর রহমান চৌধুরীর। তিনি সিলেট-২ আসনে আওয়ামী লীগের ভরসা। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম ইলিয়াস আলীকে প্রায় ৩ হাজার ভোটে পরাজিত করে এমপি হন শফিকুর রহমান চৌধুরী। এ ছাড়া আসনটিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী একুশে পদকপ্রাপ্ত অরূপ রতন চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী (জগলু চৌধুরী)। পাশাপাশি সাবেক এমপি জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এবং বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান তো রয়েছেনই। জাপার ইয়াহইয়া চৌধুরী,খেলাফত মজলিসের মুনতাসির আলী, সর্বশেষ নুনু মিয়ার প্রার্থীতা ঘোষনা গোটা নির্বাচনী এলাকায় ভোটারদের মনে নতুন আবহের সৃষ্টি করেছে। সব মিলিয়ে এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে।

বিএনপি নির্বাচনে গেলে এ আসনে মনোনয়ন চাইতে পারেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। মনোনয়নপ্রত্যাশী তাঁর ছেলে আবরার ইলিয়াসও। গণফোরামের মোকাব্বির খান এমপি হওয়ার পর গত সাড়ে চার বছরে এলাকায় কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন করতে পারেননি। জনগণ তাঁর ওপর ক্ষুব্ধ ও বিরক্ত। তবে মোকাব্বির খান বলেন, ‘এখনো নির্বাচন নিয়ে ভাবছি না। উন্নয়ন করেছি কি না, তা এলাকার মানুষ ভালো জানেন।’

Manual6 Ad Code

স্থানীয়রা বলছেন, নেতারা কেউ এলাকায় আসেন না। আর নির্বাচনী সেই আমেজ এখানে এখনো সৃষ্টি হয়নি। কারণ, আওয়ামী লীগ গত দুবার আসনটি জোটের স্বার্থে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। বিএনপিও গত নির্বাচনে জোটকে দিয়েছে। যে কারণে দলীয় প্রার্থীরা আগে থেকেই মাঠে নেই। জোট গঠন ও নির্বাচনী পরিবেশ পরিস্থিতি বুঝে তাঁরা হয়তো মাঠে নামবেন।

আসনটিতে একসময় আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও জোটকে ছেড়ে দেওয়ায় সেটা এখন আর নেই। নেতা-কর্মীদের মধ্যে একধরনের হতাশা কাজ করে, তারা অনেকে নিষ্ক্রিয়। ভোটাররাও বিভক্ত হয়ে গেছেন। কেউ কেন্দ্রীয় সিদ্ধান্তে জাপাকে সমর্থন করে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়েছেন, যে কারণে দলের অনেকের কাছে হয়ে গেছেন নেতিবাচক। আবার কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে পেয়েছেন বিদ্রোহী তকমা। কেউ গেছেন চুপসে। তবে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী চান স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ইতি মধ্যে এ আসনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। তিনি জেলা আ’লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য।

ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম) বলেন, ‘প্রায় দশ বছর দলীয় সংসদ সদস্য না থাকায় সংগঠন দিন দিন দুর্বল হচ্ছে। এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকেও বঞ্চিত। নেত্রীর কাছে আমাদের অনুরোধ, আসন্ন নির্বাচনে যেন গ্রহণযোগ্য একজন দলীয় প্রার্থী দেওয়া হয়।’

এদিকে ২০০১ সালের নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে এম ইলিয়াস আলী এমপি নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য থাকাবস্থায় এ অঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে জানা গেছে। ইলিয়াস আলী ১০ বছর ধরে নিখোঁজ থাকলেও বিএনপি দলীয় অবস্থান ধরে রেখেছে। বেড়েছে তাদের সমর্থন।

বিএনপির বিশ্বনাথ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে এবং ভালো ফলাফল আমরা অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code