অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২২ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের গরিবপাড়া কেদ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (২১) নবাবগঞ্জ উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জিন্নাত রহমান (১৩), আজিজার রহমানের মেয়ে মনিরা আক্তার (১৫) এবং সাইদুল ইসলামের ছেলে সাহেদ (২০)।
স্থানীয়রা জানান, গরিবপাড়া কেদ্রীয় জামে মসজিদের সামনে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা চারজন ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হন। পরে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
বিরামপুর থানার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, এক মোটরসাইকেলে করে চারজন ঘুরতে যাচ্ছিল। যাওয়ার সময় অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। আহত হয় আরও তিনজন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed