Main Menu

ঢাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের দিন সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহতের নাম মেহেদী হাসান (১৭)। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। বাবা আবুল কাশেম পেশায় একজন ব্যবসায়ী। রামপুরা এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন মেহেদী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা চালক খোকন জানান, সকাল ১১টায় রামপুরার বিটিভি ভবনের সামনে একটি অজ্ঞাত যান তাকে পেছন থেকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি পড়ে যায়।

পথচারীরা ও খোকন ঘটনাস্থল থেকে মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার এসআই সুজন দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই সুজন দেব।

 

Share





Related News

Comments are Closed