Main Menu

কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পলিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী প্রমুখ।

এদিকে বঙ্গবন্ধু ১০৩ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভ, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহেমদ এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন।

Share





Related News

Comments are Closed