সিলেটে স’মিল শ্রমিক ফেডারেশনের সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: স’মিল শিল্প সেক্টরে সরকার ঘোষিত মজুরি এবং নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান ও ৮ ঘন্টা কর্মদিবস নির্ধারণসহ অবিলম্বে শ্রমআইন বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন স’মিল শ্রমিকনেতারা।
১৭ মার্চ বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এই আহবান জানানো হয়।
স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স’মিল শ্রমিকদের দাবির প্রতি একাত্নতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।
সভায় স’মিল শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সুনামগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া ও সাধারণ সম্পাদক মনির মিয়া, ফেঞ্চুগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভাপতি মো. নুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কাওসার আহমদ, নবীগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভাপতি মো. শাফিক মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মোঃ শফাত আলী, কোষাধ্যক্ষ আবুল বাহার, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি ফজর আলী ও সাধারণ সম্পাদক মো. মিলন, জুড়ী উপজেলা স’মিল শ্রমিক সংঘের নেতা আমিন ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি রতিশ তালুকদার, স’মিল শ্রমিকনেতা লুৎফুর রহমান, সজল দাস, চাঁন মিয়া সহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন গত বছর ৬ জুন সরকারের নিন্মতম মজুরি বোর্ড স’মিল শিল্প সেক্টরেরর শ্রমিকদের জন্য নিন্মতম মজুরি হার গেজেট আকারে প্রকাশ করে। সরকার ঘোষিত নিন্মতম মজুরি অনুযায়ী শ্রমিকদের এলাকা ভেদে সর্বোচ্চ মাসিক মোট মজুরি ২৭,৮৫০ টাকা ( দৈনিক ১০৭৫ টাকা) ও সর্বনিন্ম মাসিক মোট মজুরি ১৭,৯০০ টাকা (দৈনিক ৬৯০ টাকা) এবং শিক্ষানবিস শ্রমিকদের মাসিক মোট মজুরি ১১,০০০ টাকা (দৈনিক ৪৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গেজেটে শ্রমিক-কর্মচারীদের মজুরির সাথে বার্ষিক ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির (ইনক্রিমেন্ট) কথা বলা হয়েছে।
নেতৃবন্দ বলেন বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা মজুরির তুলনায় সরকার ঘোষিত মজুরি অনেক কম। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে স’মিল শ্রমিকরা দিশেহারা। চাল, ডাল, তেল, লবন, চিনি, পিয়াজ, শাক-সবজি, মাছ-মাংস,দুধ-ডিম, ঔষুধপত্রসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির পাশাপাশি দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস, বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। ভতুর্কি প্রত্যাহার করে গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয় করার নামে প্রতিমাসেই মূল্য বৃদ্ধি করা হচ্ছে। শ্রমিকদের এই দূর্দশার সময়ে সরকারের নিন্মতম মজুরি বোর্ড ঘোষিত মজুরি বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া যৌক্তিক ছিল। তদুপরি প্রতিনিয়ত স’মিল শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। মালিকপক্ষ শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করায় স’মিলে কর্মরত শ্রমিকদের শতকরা ৬০ ভাগ দূর্ঘটনার শিকার হয়ে থাকেন। এতে অধিকাংশ ক্ষেত্রে অঙ্গহানি হয়, কোন কোন ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটে। কাজ করতে যেয়ে এ সমস্ত দূর্ঘটনার শিকার শ্রমিকের উপযুক্ত চিকিৎসা যেমন মালিক করে না, তেমননি অঙ্গহানি ও মৃত্যুর জন্য উপযুক্ত ক্ষতিপুরণও মূলত দেওয়া হয় না। স’মিলের মালিকরা শ্রমআইন, রাষ্ট্রীয় আইনের তোয়াক্কা করেন না। শ্রমআইন অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, দৈনিক ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, মজুরিসহ সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটি, অর্জিত ছুটি ইত্যাদির প্রদানের বিধান থাকলেও তা প্রদান করা হয় না।
এমতবস্থায় দাবি ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার বিকল্প নেই। সভায় স’মিল শিল্প সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি এবং শ্রমআইন বাস্তবায়নে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed