কমলগঞ্জে ত্রিপুরা ভাষা শিক্ষা কেন্দ্র উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচলনায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) সহযোগিতায় ত্রিপুরা নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর ককবরক ভাষা শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও একডো’র নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহম্মদ মোশাররফ হোসেন বলেন, এ দেশের মানুষ তার মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তাই সরকার এ দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তিনি কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং সহযোগী সংস্থা একডো’কে এধরনের গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগের সফলতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, কমলগঞ্জ উপজেলা বিভিন্ন জাতিগোষ্ঠীতে পরিপূর্ণ একটি উপজেলা। তাই এখানে এসব জাতিগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা দরকার উল্লেখ করে এ বিষয়ে তাঁর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সবশেষে অতিথিগণ উপস্থিত ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ককবরক ভাষার বইসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed