জকিগঞ্জের সকল রুটে বিআরটিসি বাস চালুর দাবীতে সমাবেশ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সকল রুটে বিআরটিসি বাস চালু ও মালিক সমিতি পরিচালিত বাস শ্রমিকের নৈরাজের প্রতিবাদে জকিগঞ্জে সর্বদলীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ এম এ হক চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আল ইসলাহ্ নেতা হিফজুর রহমান।
সংগঠক খায়রুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম আহমদ, সাবেক মেয়র ও জাপা নেতা ফারুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি নেতা ওলিউর রহমান, আব্দুল আহাদ, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা জামিল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাবেক সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল আহমদ, বিএনপি নেতা মাছুম আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ নেতা বছল আহমদ, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক কয়েছ মাহমুদ চৌধুরী প্রমূখ।
বক্তারা অনতিবিলম্বে সিলেট-জকিগঞ্জের সকল রুটে বিআরটিসি বাস চালু, জকিগঞ্জের যাত্রী সাধারণ ও বিআরটিসি বাস নিয়ে পরিবহন মালিক সমিতির সকল প্রকার নৈরাজ্য ও জকিগঞ্জ রোডে ফিটনেসবিহীন গাড়ী চলাচল বন্ধ করার দাবী জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed