জৈন্তাপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ ১জন কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশে সুত্রে জানা যায়, শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার সারীঘাট দক্ষিণ বাজারস্থ সিলেট-তামাবিল মহাড়কের যাত্রী ছাউনী হতে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ সহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী সাহিদুর রহমান সাহিদ (২৮) কানাইঘাট উপজেলার হারাতৈল মাঝপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক রবিবার (৫ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মাদক সহ ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সাহিদের বিরুদ্ধে মদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলায় সাহিদকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed