সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আর এতে ১৩ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েজনের অবস্থা আশঙ্কাজনক।বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে।
রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
নিহতরা হলেন, শরীয়তপুরের শফিকুজ্জামান (৪৫)। তিনি কম্পিউটার অপারেটর হিসেবে নিউ জেনারেশনে কর্মরত ছিলেন। তুষারের (৩৫) বাড়ি নরসিংদি জেলায়। তিনিও কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকা লালবাগের আব্দুল মান্নান (৬৫) পিয়নের চাকরি করতেন।
দগ্ধরা হলেন নূরনবী (২৩),আকবর আলী (৫২), আশরাফুজ্জামান(৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী।
ধানমন্ডি পপুলারের চিকিৎসক মুরসালিন জানান, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের সময়ই তারা মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়া ৩০ থেকে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে দুর্ঘটনায় পাঁচজন দগ্ধসহ আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় হোটেল, দোতলায় সেলুন ও প্যান্টের দোকান রয়েছে। তৃতীয় তলায় ইনস্যুরেন্স কোম্পানি থাকতে পারে। তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের কারণ জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এসি অথবা সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদ মাধ্যমকে জানান, সকাল ১০টা ৫২ মিনিটে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে বিস্ফোরণে ৩ তলা একটি ভবনের একাংশ ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনিও। এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed