ছাতকে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই
ছাতক প্রতিনিধি: ছাতক শহরের আলী আলম মার্কেটের ৪টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছৈ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ছাতক ষ্টেশনের ভারপ্রাপ্ত লিডার হামিদুল ইদলাম।
মার্কেটের স্বত্তাধিকারী আলী আলম জানান, অগ্নিকাণ্ডে তার নিজস্ব মালিকানাধীন ফার্নিচারের দোকানসহ মার্কেটের ৪টি দোকানের মালামাল পুড়ে গেছে। আরো ৩টি দোকানের আংশিক ক্ষতি সাধন হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকটি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed