১১ মার্চ সারা দেশে বিএনপির মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগসহ বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবির সঙ্গে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। এবার আর তামাশার নির্বাচন হতে দেওয়া হবে না। এজন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। সব বাধা অতিক্রম করে আমাদের আন্দোলন অব্যাহত থাকব।
এদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের আরও ৪৯টি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করা হবে।
গত আড়াই মাসে বিএনপি সারা দেশে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে। এছাড়া, গত ১২ ফেব্রুয়ারি থেকে তারা ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি শুরু করে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed