দেড় মাসেও সন্ধান মেলেনি টিলাগড়ের সুমনের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের টিলাগড়ের সুমন কুমার দাস (৩৬) নামের যুবক গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি টিলাগড়ের গোপালটিলা এলাকার ৫১ নং বাসার সত্যেন্দ্র কুমার দাস ও রত্না রানী দাসের ছেলে।
ছেলে নিখোঁজের বিষয়ে রত্না রানী গত ৬ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন- গত ২০ জানুয়ারি সুমন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। পরে আর বাসায় ফিরেননি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খুঁজে সুমনকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত তিনি নিখোঁজ।
কেউ তার সন্ধান পেলে শাহপরাণ থানা অথবা সুমনের মায়ের মুঠোফোন নাম্বারে (০১৭১০৮৮৯৩১৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed