Main Menu

সিলেটে ১৮৫০ কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কোতয়ালী থানা এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ১৮৫০ কেজি চিনিসহ এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আটক দেলোয়ার হোসেন (৩৫) জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের নূর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, শনিবার (২৮ জানুয়ারি) র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ভারতীয় ১৮৫০ কেজি চিনি উদ্ধারপূর্বক ওই ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাচালানের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক তাকে জব্দকৃত আলামতসহ সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed