Main Menu

ছাতকে ট্রাক্টরের চাপায় কিশোর নিহত

Manual2 Ad Code

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় ইমন মিয়া (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ছাতক উপজেলার হায়দপুর গ্রামের মিরাস মিয়ার ছেলে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ সূত্র জানান, রোববার (২৯ জানুয়ারি) ছাতকের শ্রীপতপুর গ্রাম এলাকায় মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় ইমন মিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করেন।

Manual3 Ad Code

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাত আরা ফেরদৌস জানান, হাসপাতালে আসার অনেক আগেই হতভাগ্য ইমন মিয়ার মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code