Main Menu

হবিগঞ্জে অর্থ আত্মসাৎ, সাবেক প্রকৌশলীসহ ৩ জন কারাগারে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আটক হয়েছেন লাখাই উপজেলার সাবেক সাবেক উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাবেক অফিস সহকারি হাবিবুর রহমান ও অফিস সহায়ক মো. গোলাম কিবরিয়া।

রোববার (২৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসানুল ইসলাম এর আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন খারিজ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের আইনজীবী হাবিবুর রহমান।

Manual8 Ad Code

তিনি জানান, রোববার তারা আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Manual6 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াব ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর লাখাই উপজেলায় উন্নয়ন কাজের টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন। এ মামলায় ১২ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠান আদালত।

দুদকের মামলায় অভিযোগ করা হয়, ২০১৬-১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরে লাখাই উপজেলার তিনটি সড়ক উন্নয়ন কাজের জন্য ৪ লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ হয়। অভিযুক্তরা উন্নয়ন কাজ না করেই নামে মাত্র প্রকল্প কমিটি গঠন, নিজেরাই মাস্টার রোল তৈরি এবং নিজেরাই কমিটির সদস্যদের স্বাক্ষর দিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন।

Manual2 Ad Code

দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন জানান, এ মামলায় সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানকে আগেই কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার আরও ৩ জন আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। অপরজন সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন এখনও পলাতক রয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code