মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম (১৮) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা শাকিল হোসেন (১৮)। তারা দুজন গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহীর মৃত্যু হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed