পঞ্চগড়ে তীব্র শীত, দরিদ্র মানুষের দূর্ভোগ
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে গত দু’দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত, শৈত্যপ্রবাহে জন জীবনে স্থবিরতা নেমে এসেছে। বিকাল হতে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরে পড়ছে।
গতকাল শুত্রুবার সকাল বেলা আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ-ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে কর্মমুখী মানুষের কর্মস্থলে যেতে কষ্ট শিকার হতে হচ্ছে। বিপাকে পড়েছে দিন-মজুররা। মালিকরা দিন মজুরদের কাজেও লাগাতে পারছেনা। ফলে দিন মজুরদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
দিনের বেশীরভাগ সময় আকাশে সূর্যের মুখ দেখা মেলেনি। প্রচন্ড ঠান্ডায় মানুষ কাহিল হয়ে পড়েছে। অনেকে আবার প্রচন্ড শীত থেকে বাঁচতে আগুন তাপিয়ে স্বস্তি নিচ্ছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে গৃহপালিত পশুরাও পড়েছে দুর্ভোগে। জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো থেকে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে ।
অপরদিকে প্রচন্ড শীতের কারণে জেলার বিভিন্ন খোলা বাজারের পোশাকের দোকানে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের তুলনায় বৈরী আবহাওয়ার কারণে পোশাক ব্যবসায়ীরা (হকাররা) এখন পোশাকের দাম ধরছে লাগামহীন।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed