সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১১ জানুয়ারি বিএনপির বিভাগীয় গন অবস্থান কর্মসুচি সফল ও সাংগঠনিক বিষয়ে করনীয় নির্ধারনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা শুক্রবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহবায়ক কমিটির প্রথম সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, মিসবাউর রহমান, আব্দুস সামাদ আজাদ সাহেদ,হাসান হাফিজুর রহমান টিপু, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, সাইদুল হক চৌধুরী, আমজাদ হুসেন, প্রভাষক মাকসুদ আলম, আক্তার আহমদ , সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, আয়াত আলী প্রিন্স,কয়েস আহমদ, ফাহিম আহমদ, আদিল আহমদ রিমন, দিহান আহমদ হারুন।
সভায় ১১ জানুয়ারি বিএনপির বিভাগীয় গন অবস্থান কর্মসুচি সফলে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ব্যাপক অংশগ্রহনের ব্যাপারে করনীয় নির্ধারন করা হয়। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে উপজেলা ও পৌর সভায় সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed