Main Menu

‘সংকট মোকাবেলায় করণীয় হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা’

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, সর্বগ্রাসী দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। অপরদিকে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সর্বস্বান্ত। প্রতিদিনই কোন না কোন গণমাধ্যমে লুটপাট ও রাষ্ট্রীয় অনিয়ম-অপচয়ের খবর প্রকাশিত হচ্ছে। আমরা ২০১২ সালে বলেছিলাম, বেসিক ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাত আব্দুল হাই বাচ্চুকে গ্রেফতার করতেই হবে। দেরীতে হলেও দেশের এক নতুন প্রকাশিত গণমাধ্যম লিখেছে, “বেসিক ব্যাংকে চুরি হয়নি, ডাকাতি হয়েছে”।

৯ নভেম্বর দৈনিক আমাদের সময়ে প্রকাশিত “পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে নয়-ছয় করে ৭ কোটি ২০ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে”। ৫ নভেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত “দরপত্র ছাড়াই মশার ঔষধ কিনছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই পত্রিকায় প্রকাশিত “কুমিল্লাতে স্বাস্থ্য অপচয়ে পড়ে আছে ২২৩ স্থাপনা”। ৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী বাংলাদেশ ব্যাংকের ৫ ডেপুটি গভর্নরদের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট সোচ্চার হয়েছেন। বৈশ্বিক মন্দা ও চলমান সংকট সামাল দেয়ার লক্ষ্যে নাম্বার ওয়ান করণীয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষণা করা। এই নাম্বার ওয়ানরা হলেন তারা, যাদের আয় বৈধ নয়। ঘুষের টাকা, চুরির টাকা, কমিশনের টাকা, লুটের টাকা, খেলাপী ঋণের টাকা, জমি, নদী ও বন দখল করা টাকা, টেন্ডারবাজী, চাঁদাবাজী, মাদক-ব্যবসা, পোস্টিং-বাণিজ্য, মনোনযন বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য, ক্যাসিনো ব্যবসার টাকা এবং কালো টাকাওয়ালারা। এরাই হচ্ছে স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, দেশ ও জাতির শত্রæ। এই শত্রুদের বিরুদ্ধে পুণ্যভ‚মি সিলেট থেকে এক দিন না, এক দিন গণজোয়ার সৃষ্টি হবেই ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

দুর্নীতি বিরোধী আন্দোলনে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে যুব ফোরামের অভিষেক ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিখন তালুকদার লিকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভট্টাচার্য, সন্তোষ দেব।

Manual5 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আজিজুল হক কাজী, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, আরিফুল ইসলাম নাহিদ, ফুজায়েল আহমদ চৌধুরী, হেলাল আহমদ চৌধুরী, আজহারুল ইসলাম, রিপন আহমদ, অনুকুল দাস, রতন তালুকদার, মহানগর হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন ইসলাম, শাহজাহান মিয়া, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি কামাল আহমদ, মাওলানা এমদাদুল হক জুমা, রফিকুল ইসলাম, আমিনুল খাঁন, অপু দাস, তারেক আহমদ প্রমুখ।

দুর্নীতি বিরোধী আন্দোলনকে বেগবান করতে মহান আল্লাহর সাহায্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফোরামে কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু।

Manual7 Ad Code

সভা শেষে আগামী ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ ফোরামের জনসভাকে সফল করার সমর্থনে এক প্রচার মিছিল বের হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code