সিলেটে গণসমাবেশ সফলে নগরীতে প্রচার মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় মহা সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল বের করা হয়।
শনিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির এর উদ্যোগে ওসমানী মেডিকেলের সামন থেকে প্রচার মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিছিলটি শেষ হয়।
পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে মাহফুজুল করিম শিপলু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলেল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির।
নেতৃবৃন্দ বলেন, যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে সেখানেই সরকার প্রতিহত করতে নানা পন্থা অবলম্বন করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। দেশের আপামোর জনতা ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ তা বুঝিয়ে দিয়েছে। আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফলে প্রত্যক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আফরোজ মিয়া, সুলতান মিয়া, মেম্বার আউয়াল, দুলাল আহমদ, ছাইদুল ইসলাম, মো: আব্দুল্লাহ, সোহানুর রহমান খোকন, তারেক রহমান তারু, টিপু সুলতান, রাসেল আহমদ, শরিফ আহমদ, আব্দুস সালাম লাভলু, রায়হান আহমদ, মুসাদ্দেক, সাইদুল, ছাদিক, সুমন, রামি,সুমন মিয়া, পাপন, অনিক কবির, আমির, মো: রুনু প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed