বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়াকে (৩৭) গুলি করে হত্যা করা হয়েছে।
১১ নভেম্বর শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তানু। পরে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৪ নভেম্বর স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম ভূইয়া তানুকে বহিষ্কার করা হয়।
একই এলাকার টুটুল শেখের ছেলে ফরিদের গুলিতে তানু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভুইয়া বলেন, ‘আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে।’
নুরে আলম তানু ভুইয়ার বোন লোপা বলেন, ‘রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
জানতে চাইলে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, ‘তানু ভূঁইয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি ফরিদ নামের এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন। তানু ভুইয়া বিএনপি নেতা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার নামে মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা রয়েছে।’
অভিযুক্ত ফরিদকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। ফরিদের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed