Main Menu

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী পরিদর্শনে প্রতিনিধিদল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি পাথর কোয়ারী সচলকরণের লক্ষে সরেজমিন পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ।

Manual5 Ad Code

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় প্রতিনিধি দল কালাইরাগ ও ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শন করেন।

Manual4 Ad Code

পরে বিকাল ২টায় শাহ আরেফিন পাথর কোয়ারী পরিদর্শন করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে উৎমা পাথর কোয়ারী পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন টু অনুবিভাগের যুগ্মসচিব নায়েব আলী, বিএমডি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান, জিএমবি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মিজানুর রহমান, পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক একেএম রফিকুল ইসলাম, সিলেট জেলা প্রশাসকের প্রতিনিধি, সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসক মো. জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভুমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়াসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা পায়ে হেঁটে স্পটগুলো ঘুরে দেখেন এবং দীর্ঘদিন থেকে বন্ধ থাকা কোয়ারীগুলো পর্যবেক্ষণ করেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code