গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের, বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমান (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আহত হয়েছেন আরো ৫জন।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মুজিবুর রহমান উপজেলার গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের পিতা বলে জানা গেছে।
আহতরা হলেন, নিহত মুজিবুর রহমানের ভাই মুহিবুর মিয়া (৬০), ফয়জুল আহমদ (৪৬), সজিব আহমদ (৪০), মুহিবুর ছেলে আজাদুর রহমান (২৭) এবাদুর রহমান (২৫)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিকটাত্মীয় একই গ্রামের কেইচ মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে মুজিবুর রহমানের সাথে কেইস মিয়া ও তাদের পরিবারের লোকজনদের সাথে কথা কাটাকাটি হয়। এই জের ধরে কেইস মিয়া ও তার ছেলে আইন উদ্দিন সহ পরিবারের লোকজন মুজিবুর রহমানকে ধান ক্ষেতে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মুজিবুর রহমানের পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় আরো ৪জন আহত হন।
এসময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মুজিবুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed