রন্ধনশিল্পী টমি মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া ও তার প্রতিষ্ঠান টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) এ মামলায় সমন জারি হয়ে ফেরত আসার জন্য দিন ধার্য ছিল। এদিন সমন জারি হয়ে ফেরত আসায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহেমদ শুনানি শেষে এ আদেশ দেন।
বুধবার বাদীপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ জুন মামলাটি করেন প্রতিষ্ঠানটির সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের।
মামলার অভিযোগে বলা হয়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল মোট চার মাস কাজও করেন। চুক্তি অনুযায়ী ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও অভিযুক্তরা কোনো টাকা পরিশোধ করেননি।
মামলার অভিযোগে আরও আলা হয়, গত ২৯ মার্চ বাদী টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। সেদিনই তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এজাহারে বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এরপর আসামিরা টাকা না দেওয়ায় বাদী মামলা করেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed