সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে ওই সীমান্তের ৯২১-২২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তে গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনি মারা যান।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী জানান, বুধবার ভোরে ওই সীমান্তে কিছু লোক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিতে দুজন মারা যান।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed