করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখা বিশেষ প্রার্থনা-আর্থিক সহযোগিতা ও স্মরণ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে.এল. ভৌমিক ও সাধারণ সস্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
এসময় মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন,সাধারণ স¤পাদক বিপেন চন্দ্র রায়সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর রোববার মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকায় করে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। এঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ ৩ জন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed