মিশফাক আহমেদ মিশুর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
শনিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, মিশু ছিলেন একজন মেধাবী ও সজ্জন মানুষ। কর্মজীবনে তিনি তাঁর সাক্ষর রেখে গেছেন। সিলেটের প্রতিটি প্রগতিশীল ও ন্যায্য আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছেন। তিনি অসা¤প্রদায়িক সাংস্কৃতিক ও রাজনীতি চর্চা করে গেছেন আমৃত্যু। করোনাকালে তাঁর মানবিক কর্মকান্ড দেশবিদেশে মানুষের প্রসংসা কুঁড়িয়েছে। তাঁর মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।
সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed