পঞ্চগড় সড়কদূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে পঞ্চগড় উপজেলার সদর ইউনিয়নের চারমাইল এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। আহত মিলন হোসেন একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাসেল তার সহপাঠিকে নিয়ে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলাতে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে পঞ্চগড় উপজেলার সদর ইউনিয়নের বাংলাবান্ধা মহাসড়কের চারমাইল নামক এলাকায় তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাসেল মারা যান।
এ সময় স্থানীয়রা আরোহী মিলনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করে।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ মিঞা (পিপিএম) সড়ক দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed