আরো ৩৪ কোম্পানির ড্রাই শ্যাম্পুতে ক্যানসারের উপাদান
আন্তর্জাতিক ডেস্ক: ইউনিলিভারের পর এবার আরও ৩৪টি কোম্পানির ড্রাই শ্যাম্পুতে ক্যানসারের সম্ভাবনা উস্কে দেওয়া রাসায়নিক উপাদান ‘বেনজিনে’র উপস্থিতি পাওয়া গেছে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এসব কোম্পানির শ্যাম্পুতে সর্বোচ্চ ৭০ শতাংশ ‘বেনজিনে’র খোঁজ মিলেছে।
এ তথ্য প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বাজার থেকে প্রসাধনী তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
‘নট ইওর মাদার’স’ নামে একটি জনপ্রিয় শ্যাম্পু প্রস্তুতকারক কোম্পানির ড্রাই শ্যাম্পুতে সবচেয়ে বেশি পরিমাণ বেনজিন পাওয়া গেছে। এছাড়াও ‘বাতিস্ত’, ‘সান বাম’-এর মতো কয়েকটি কোম্পানির ড্রাই শ্যাম্পুতেও এ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি তাদের শ্যাম্পু বিক্রি বন্ধ করে দিয়েছে।
এফডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড্রাই শ্যাম্পু’তে বেনজিন ছাড়াও প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়। এগুলো পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত পদার্থের মধ্যে অশুদ্ধি হিসেবে মিশে থাকে বেনজিন। যার নিয়মিত সংস্পর্শে দেশে বিভিন্ন গুরুতর রোগ দেখা দিতে পারে দেহে। এমনকি মরণরোগ ক্যানসারও সৃষ্টি করতে পারে।
এদিকে ৩৪টি কোম্পানির নাম জানা যায়নি। তবে কী পরিমাণে এ উপাদান ওই শ্যাম্পুগুলোতে পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে না বললেও, সহনীয় মাত্রার চেয়ে বেশি ছিল বলেই জানিয়েছে সংস্থাটি।
এর আগে, এক নোটিশে ইউনিলিভারের ডাভ, নেক্সাস, সুঅভ ও টিগি ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পুর মধ্যে বেনজিনের উপস্থিতি শনাক্তের বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে এসব ব্র্যান্ডের শ্যাম্পু বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বানও জানায় এফডিএ।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed