সিলেটে সাংবাদিক দিপুর ভাইকে সন্ত্রাসীর ছুরিকাঘাত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দিপু সিদ্দিকীর ভাই লিয়াকত লিপু (২৮)। শুক্রবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে শাহী ঈদগাহ পয়েন্ট সংলগ্ন ফার্মেসীর সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে লিয়াকত লিপু ওষুধ কিনতে একটি ফার্মেসিতে গেলে ছাত্রদল নেতা সদ্য জেল থেকে বেরিয়ে আসা ইশতিয়াক আহমদ রাজু তাকে সরতে বলে। তাৎক্ষনিক তিনি না সরায় ইশতিয়াক আহমদ রাজু তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজুর রহমান ও শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী জামাল এবং সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম উদ্দিন, টুআইসি কাজী রিমন সরকার ঘটনাস্থল পরির্দশন করেন।
শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী জামাল বলেন, ইশতিয়াক আহমদ রাজু বেশ কয়েকটি মামলার আসামি এবং উশৃঙ্খল প্রকৃতির। গত সপ্তাহে সে জেল থেকে ছাড়া পায়। তাকে গ্রেফতারে ফের অভিযান শুরু করেছে পুলিশ।
এ ব্যাপারে সোবানীঘাট ফাঁড়ির ইনচার্জ শামীম উদ্দিন ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজুর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কি জন্য ঘটেছে তা আমরা ক্ষতিয়ে দেখছি। আহতকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসা চলমান রয়েছে।’
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজহাবার আলী শেখ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত লিয়াকত লিপু (২৮) স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার সিলেট প্রতিনিধি দিপু সিদ্দিকীর ছোট ভাই। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছেন।
দিপু সিদ্দিকী বলেন, তার ভাই লিয়াকত লিপুর উরুর মধ্যে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed