শাবিতে বরেন্দ্র অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শাবি প্রতিনিধি : রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বরেন্দ্র অ্যাসোসিয়েশন সাস্টের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসাবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হিসাবে গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. সাইমুম পারভেজ মনোনীত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও কেক কেটে ১০ বছর ফূর্তি উদযাপন শেষে নতুন এই কমিটি ঘোষণা করেন বিগত কমিটির সভাপতি মো. শাহাদত হোসাইন, সাধারণ সম্পাদক মোহা: রজন আলী, সহ-সভাপতি কাওসার আহমেদ, কোষাধ্যক্ষ ফাহিম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মো ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান জাকারিয়া বিশ্বাসসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আরাফাত জুবায়ের সিয়াম, সহ-সভাপতি সায়েম সাদিক, তানভীর হাসান, মাহফুজুল আওয়াল নিপুণ, মাসুদ রাণা ও নুরুন্নাহার শিখা, সহ-সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম ও শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান সোহান, প্রান্ত রায় ও রাইসুল ইসলাম শিহাব, সহ-সাংগঠনিক সম্পাদক আল শাহারিয়ার শিশির, সংজ্ঞা রায় অর্ণি ও মো. আবুল বাসার, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম রাহাত সহ-কোষাধ্যক্ষ মোহঃ তাফসির রহমান নিশাত, আল হাসান মুজাহিদ ও সজীব আহমেদ, দপ্তর সম্পাদক মুশফিক সাবাব কাব্য, শাকিল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু রায়হান তুহিন ও ফাওজিয়া ফাহমিদা নিশাত, প্রকাশনা সম্পাদক মো. নাদিম রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজ তালুকদার, জনসংযোগ সম্পাদক মো. সাব্বির আহমেদ সজল, আইটি সম্পাদক মো. শিহাব মোস্তফা মনোনীত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে নবাগত ২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed