সিলেট নগরীতে গাড়ি থামিয়ে হিজরাদের চাঁদাবাজি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাধারণ পরিবহন বা বিয়ের যাত্রীবাহী গাড়ি থামিয়ে হিজরাদের চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর উপশহর গার্ডেন টাওয়ারের পাশে এমন দৃশ্য দেখা যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছে এ জনগোষ্ঠি। তাদের দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালায়। যাত্রীদের সাথে অশ্লীল আচরণ করে।
দুপুরে উপশহর গার্ডেন টাওয়ারের সামনে বিয়ের যাত্রীবাহী গাড়ি থামিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে অশোভন আচরণ শুরু করে। এক পর্যায়ে যাত্রীরা সামান্য টাকা দিতে রাজি হয়। কিন্তু তারা তাদের দাবিকৃত টাকার জন্য অনড়। এমন দৃশ্য নগরীতে প্রায় দেখা যায়। এছাড়া দোকানে দোকানে গিয়েও তারা চাঁদা তুলে থাকে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed