এক শিফটে চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান।
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে সারাদেশে এ নিয়ম কার্যকর করা হবে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সচিব বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব।
সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
সচিব আমিনুল ইসলাম খান বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed