তাহিরপুরে স্কুলের ছাদ থেকে রড পড়ে শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন স্কুলের ছাদ থেকে রড পড়ে উষা মনি (৮) নামের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উষা মনি (৮) শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেন। এরমধ্যে উষা মনি (৮) পানি নিতে ক্লাস রুম থেকে বাইরে বের হয়। এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে একটি রড পড়ে তার মাথায় পড়ে। পরে শিক্ষক ও এলাকাবাসী তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা রিয়াদ হাসান জানান, মাথায় আঘাতের কারণ হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহ আলম, রবিন মিয়া অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed