Main Menu

বিডিপি নামে নতুন দল গঠন করেছে জামায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)’ নামে দল গঠন করেছে। এই নামে দলটি ইসিতে নিবন্ধনের জন্যে আবেদন করছে।

সে হিসেবে জামায়াত নিবন্ধনের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে জানা গেছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনে নতুন নামে আবেদন করবে জামায়াত।

নতুন এই দলের সভাপতি হচ্ছেন জামায়াতের ডেমরা থানার আমির আনোয়ার হোসেন এবং সেক্রেটারি হিসেবে বর্তমানে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য নিজামুল হক নাঈমের নাম শোনা যাচ্ছে।

তবে এ বিষয়ে সত্যতা স্বীকার করে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি নয় জামায়াতের নেতারা।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ বা ‘বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টি’ নামে দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। এ জন্য অপেক্ষাকৃত কম পরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, নতুন নামে জামায়াত কোনও দল করছে না।

নতুন দলের প্রধান হিসেবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের নাম আসছে, এমন প্রশ্নে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তিনিই ভালো বলতে পারবেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাই কোর্ট। এর পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে দল নিবন্ধনের জন্য বুধবার নির্বাচন কমিশনে আবেদন করবে। এ জন্য অপেক্ষাকৃত কম পরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি করেছে।

নিবন্ধন বাতিলের পর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে ইসলামীর নেতারা।

 

 

 

 

Share





Related News

Comments are Closed