নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় সরকারি প্রকল্প গুচ্ছগ্রামের জায়গা লিজ দেওয়ার নামে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দ্বায়ে পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের সামনে আমবাড়ী নামক স্থানে ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কাদির মিয়া, বাবুল মিয়াসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সকাল ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধার কারনে কর্মসূচীটি বিলম্বে অনুষ্ঠিত হয়।
এদিকে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের চাঁদা দাবির অডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গুচ্ছগ্রাম প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেয় আদালত।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed