সিলেটে নবগঠিত স্বেচ্ছাসেবক দলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি, জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগরের সদস্য সচিব আফসর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল বের করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উদ্যোগে নগরীতে এই আনন্দ মিছিল বের করা হয়। স্বাগত মিছিলটি মদিনা মার্কেট থেকে শুরু হয়ে পাঠাটুলায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে এসে শেষ হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান এবং গোলাম রাব্বানীর পরিচালনায় স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু আহমদ আনছারী যুবদল নেতা ওসমান গনি, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুর রহমান শফিক, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, যুব নেতা আজাদুর রহমান আজাদ, কবির আহমদ, আব্দুল মুহিত জাবেদ, রাজা মিয়া, আব্দুল আজিজ, শাহিন আহমদ, রুবেল আহমদ, আলী মেরাজ রাজান, কবির আহমদ, বেনু পাল, বাবলু আহমদ, আমির, ঝুম্মান, ইরশাদ, সুজাত, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমদ, সানুয়ার হোসেন বুরহান, মাহি আহমদ, মোজাম্মেল হোসেন, সাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed