গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দেয়া অবস্থায় জামাল উদ্দিন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামে নিজ বসতঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক জামাল উদ্দিন আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামের সিরাজ আলীর পুত্র।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যায় সে। পরদিন সোমবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের লোকজন ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মোফাখখারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed