পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় তমিজুল ইসলাম (৫৯) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চেকরমারী (অমরখানা চাওয়াই ব্রীজ সংলগ্ন) এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত তমিজুল ইসলামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর গ্রামে। তিনি ওই গ্রামের বজলার রহমানের ছেলে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তমিজুল ইসলাম মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে ভজনপুরের বাসায় ফিরছিলেন। এসময় তিনি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের পঞ্চগড়–বাংলাবান্ধা মহাসড়কের চেকরমারী এলাকায় পৌঁছলে মহাসড়ক পার হতে থাকা কয়েকটি ছাগলের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed