কলোম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
শনিবার (১৫ অক্টোবর) কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়, বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুডেলো জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।
তদন্তকারীরা ধারণা করছে বাসটির কারিগরি ত্রটির কারণে এ ঘটনা ঘটতে পারে।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে অতিরিক্ত গণ কুয়াশার কারণে এবং বাঁকাপথ হওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed