প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করে পোস্ট, জৈন্তাপুরে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কটূক্তি করে ফেসবুকে পোষ্ট করার অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে এক যুবককে ছাত্রলীগ নেতারা আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল্লাহ আল মামুন (৩৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবক আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর পোষ্ট দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পোষ্টের পর থেকে উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে কটূক্তিকারী যুবক আব্দুল্লাহ আল মামুনের দেখা মিলে। এ সময় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা নেহাল পালসহ সঙ্গীয় ছাত্রলীগ নেতারা তাকে ধরে ফেলে। তাৎক্ষনিক ভাবে কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতারা কটূক্তিকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। কটূক্তিকারী আব্দুল্লাহ আল মামুন থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed