দেশে করোনায় আরো দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৬২ জনের।
এ সময় আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার কারও মৃত্যু না হলেও ৬৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed